জেলা সাহিত্য পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা ডেক্সঃ সাতক্ষীরা জেলার কবি সাহিত্যিক ও সুধীজনদের সম্মানে গতকাল ১২ রমজান সোমবার শহরের ম্যানগ্রোভে মিলনায়তনে জেলা সাহিত্য পরিষদের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহিদুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, প্রফেসর আবু নসর, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব ওয়াছী, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, আন্তর্জাতিক ফিফা রেফারী ও ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল , সাংগঠনিক সম্পাদক জিএম হুমায়ুন কবির, বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফফান রোজ বাবু, মনজুরুল হক, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, শুভ্র আহমেদ, গাজী শাহাজান সিরাজ, নূর মোহাম্মদ পাড়, মনিরুজ্জামান ছোট্ট, তুহিন হোসেন, নাজমুল হাসান, মনিরুজ্জামান মুন্না, জাহিদুর রহমান, ব্যবসায়ী আব্দুল হামিদ, রুহুল আমিন ময়না, আসিফুল আলম, নুরজাহান, শিরিন সাদী, দিলরুবা রুবি, কামরুন নাহার, আবুল কাশেম, রফিকুল বারী, খাইরুল বাশার ,ইকবাল হোসেন, সালাউদ্দিন রানা ,মহসিনুল ইসলাম ,মোঃ জাহিদুল ইসলাম ,মোঃ আবু সিদ্দিক, মোহাম্মদ আবু তালেব আজাদ, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ আবু কাওসার, আলী সোহরব, হারুন অর রশিদ, মোহাম্মদ হাবিবুল বাশার, আমিরুল ইসলাম, জিএম মুজিবুর রহমান, মোহাম্মদ ইবাদুল ইসলাম, মোহাম্মদ আবু বকর, গাজী মনিরুজ্জামান, রেবেকা সুলতানা, আব্দুল ওহাব আজাদ, মোঃ ইউসুফ আলী, জাহাঙ্গীর হোসেন, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ইউনুস আলী, মোহাম্মদ মুসা করিম, সাংবাদিক আব্দুর রহমান, খন্দকার আনিসুর রহমান, আবু রায়হান, ও মোঃ আবু সাঈদ প্রমুখ।
পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোকপাত করে আলোচনা ও দোয়া  পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুফতি আক্তারুজ্জামান । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ম, জামান ও আবু সাঈদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *