কুলিয়া নতুন বাজারের আহবায়ক কমিটি গঠন
মহিউদ্দিন আহমেদ লালটু দেবহাটা প্রতিনিধি ঃ দেবহাটা উপজেলার কুলিয়া নতুন বাজারে অনেক দিন যাবৎ কমিটি না থাকায় বাজারের বিভিন্ন দিক দিয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে। যার কারণে মাংস বাজার, মাছ বাজার ও কাঁচা বাজারে ময়লা আবর্জনা সহ বাজারের পরিবেশ এবং আইন শৃঙ্খলার পরিবেশ বিনষ্টের পথে। বাজারের পরিবেশ ভালো রাখার জন্য দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা দিকনির্দেশনায় কুলিয়া নতুন বাজারের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৬ এপ্রিল সোমবার দুপুর ১২ টায় কুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট কুলিয়া নতুন বাজার আহবায়ক কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে কমিটিতে সভাপতি হলেন- কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র মন্ডল। অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সাদিকুল ইসলাম, দেবহাটা উপজেলা বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মাওলানা রুহুল আমিন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হান্নান,কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল,কুলিয়া দোকান ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি ও সাংবাদিক রুহুল আমিন, দেবহাটা প্রানী সম্পদ দপ্তর এর আজিজুর রহমান, নতুন কাঁচা বাজার ব্যবসায়ী আব্দুল কালাম,মাংস ব্যবসায়ী রবিউল ইসলাম, নতুন বাজারের মাছ ব্যবসায়ী আবুল হোসেন, মুদি ব্যবসায়ী আমিনুর রহমান, মুদি ব্যবসায়ী শাহিন হোসেন ও ঔষধ ব্যবসায়ী নাসিরুল ইসলামকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

